প্রায় এক যুগ পর হৃত্বিক-কারিনা

0

বিনোদন ডেস্ক:  প্রায় এক যুগ পর আবারও পর্দায় জুটি হচ্ছেন হৃত্বিক রোশান ও কারিনা কাপুর। এই জুটিকে একসঙ্গে প্রথমবার পর্দায় দেখা গিয়েছিল ২০০১ সালে সুভাষ ঘাঁইয়ের ‘ইয়াদিন’ চলচ্চিত্রে।

সঞ্জয় গুপ্তার পরিচালনায় এবার দীর্ঘ এক যুগ পর সিনেমার পর্দায় একসঙ্গে আসছেন হৃত্বিক-কারিনা। আগামী ফেব্রুয়ারি থেকে নাম ঠিক না হওয়া এই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।

বলিউডের গুণী নির্মাতা সঞ্জয় গুপ্তার হাত ধরেই মাস কয়েক আগে কামব্যাক হল ঐশ্বরিয়া রাই বচ্চনের। এবার তার হাত ধরে ১২ বছর পর বড়পর্দায় জুটি হচ্ছেন হৃতিক রোশন ও কারিনা কাপুর খান। সিনেমাটি প্রযোজনা করবেন হৃতিকের বাবা রাকেশ রোশন।

একই বছর ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমাটিতে হৃত্বিক-কারিনার অভিনয় দারুণ প্রশংসা অর্জন করে। পরের বছর ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ চলচ্চিত্রেও একসঙ্গে অভিনয় করতে দেখা যায় হৃত্বিক-কারিনাকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.