শহিদুল ইসলাম, উখিয়া :: উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জামায়াত-শিবিরের ক্যাডার বাহিনী দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের হামলার পুনারাবৃত্তি হলে ছাত্রলীগের নেতাকর্মীরা বসে থাকবেনা। জামায়াত শিবিরের ক্যাডারদের শীঘ্রই আইনের আওতায় আনার দাবী জানান।
জামায়াত শিবির ক্যাডারদের শায়েস্তা করা হবে। পাশাপাশি ভেদাভেদ ভুলে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান। গতকাল শূক্রবার বিকেলে উখিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত মিছিলোত্তর পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উখিয়া ষ্টেশন চত্ত্বরে অনুষ্ঠিত পথ সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মেধাবী ছাত্রনেতা ছৈয়দ মোঃ নোমান।
বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন, উখিয়া উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরী। পথসভা পরিচালনা করেন, ছাত্রলীগ নেতা আলমগীর আলম নিশা।
বক্তারা আরো বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার বিশ্ববিদ্যালয় কলেজ শাখার যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম মোস্তাককে জামায়াত শিবিরের ক্যাডার কর্তৃক রগ কেটে দেওয়ার প্রতিবাদে এ সমাবেশের ডাক দেন। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পথ সভা শুরুর আগে সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান ও সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল উখিয়া ষ্টেশন প্রদক্ষিণ করেন।
