রাউজানে আগুনে পুড়ল দুই বসতঘর

0

চট্রগ্রাম অফিস :: রাউজান উপজেলায় শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে আগুনে দু’টি বসতঘর পুড়ে গেছে।

উপজেলার চিকদাইর এলাকায় এ অগ্নিকান্ডে আনুমানিক তিন লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের টেলিফোন অপারেটর মো.শাহেদুর রহমান জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাউজান ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে দু’টি বসতঘরের প্রায় সব মালামাল পুড়ে গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.