‌‌‌‌‘শিল্প চর্চার পাশাপাশি উপভোগ করার মানসিকতা গড়ে তুলতে হবে’

0

চট্রগ্রাম অফিস :: চট্টগ্রামে প্রমার শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার সমাবর্তন ও উদ্বোধনী অনুষ্ঠানে বরেণ্য নাট্যব্যক্তিত আলী যাকের বলেছেন শিল্প চর্চার পাশাপাশি সুস্থ ও সুন্দর শিল্প উপভোগ করার মানসিকতা গড়ে তুলতে হবে।

শুক্রবার নগরীর এম.এম. আলী রোডস্থ প্রমা আবৃত্তি সংগঠনের মিলনায়তনে প্রমা’র শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ৩৯তম সমাবর্তন এবং ৪০তম আবর্তনের উদ্বোধনী অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

প্রমার সভাপতি আবৃত্তিশিল্পী রাশেদ হাসান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরেণ্য নাট্যব্যক্তিত্ব আলী যাকের ও অতিথি হিসেবে কবি ও সাংবাদিক ওমর কায়সার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রমার সাধারন সম্পাদক বিশ্বজিৎ পাল। অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রমার সদস্য নাজমুল আলিম সাদেকী সুমন।

প্রধান অতিথির বক্তব্যে আলী যাকের বলেন, ‘এখন টেলিভিশন নাটকে প্রমিত উচ্চারণের গুরুত্ব দেওয়া হয় না, এটাকে খুবই দুঃখজনক। নিজ ভাষায় সুন্দর করে শুদ্ধরূপে কথা বলাটা মানুষের একটি বড় গুন। এজন্য শিল্প চর্চার পাশাপাশি সুস্থ ও সুন্দর শিল্প উপভোগ করার মানসিকতা গড়ে তুলতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ওমর কায়সার বলেন, ‘আকাশ সংস্কৃতির এই যুগে বড় আদর্শবান শিল্পী গড়ে ওঠা অত্যান্ত জরুরী। বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে শুদ্ধরূপে বাংলা উচ্চারণের চর্চা দরকার।’

সভাপতির বক্তব্যে রাশেদ হাসান বলেন, ‘শুধুমাত্র পাঁচ দশটা কবিতা আবৃত্তি করতে পারলেই শিল্পী হয়ে ওঠা সম্ভব নয়। একজন সত্যিকারের মানুষ হয়ে আবৃত্তি শিল্পের প্রতি, সমাজের প্রতি এবং দেশের প্রতি দায়বদ্ধতা নিয়েই একজন শিল্পীকে চর্চা করে যেতে হবে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.