‘জামায়াতকে সমর্থন দেওয়ায় বিএনপির ভোট কমবে’

0

সিটিনিউজবিডি :: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এবারের পৌরসভা নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনহীন জামায়াতকে সমর্থন দেওয়ায় বিএনপির ভোট ব্যাপক কমে যাবে।

আজ শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সুরঞ্জিত এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, ‘এবারের ইলেকশনে দেখা গেল, যে জামায়াত নাই, যার নিবন্ধন নাই, তাদের ২৯ জন প্রার্থীকে বিএনপি সমর্থন জানাচ্ছে।’

এ সময় জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর সাজা কমানোর আবেদনের বিষয়ে সুরঞ্জিত বলেন, ‘ওরা যুদ্ধাপরাধ স্বীকার করছে, আর আপনি ওদের সঙ্গে জোট বাধছেন। আবার বলছেন, আমরা জামায়াতের সঙ্গে নাই, এটা তো হবে না।’

আসন্ন পৌরসভা নির্বাচনেও বিএনপি জামায়াতের সঙ্গ না ছাড়ায় দলটির ভোট কমে যাবে দাবি করে আ. লীগের এ নেতা বলেন, ‘আপনারা (বিএনপি) যদি এভাবেই থাকেন, তাহলে ভোট আপনাদের কমবে না? শকিংলি কমবে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.