ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের মঞ্জু -সভাপতি, মোস্তাফিজুর সম্পাদক নির্বাচিত

0

চট্টগ্রাম অফিস  :     বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রাম এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দৈনিক পূর্বকোণের সিনিয়র ফটো সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মনজুরুল আলম মঞ্জু সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের সিনিয়র ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ুসম্প্রতি কক্সবাজার সৈকতে এক জাতীয় সম্মেলন-২০১৫ ও সংবর্ধনা অনুষ্ঠানের সমাপনী দিবসে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর উপস্থিতিতে কেন্দ্রীয় সভাপতি এ কে এম মহসিন চট্টগ্রাম শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষনা করেন।

নব নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি দৈনিক পূর্বদেশের আলা উদ্দিন হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক দৈনিক পূর্বকোণের মিয়া আলতাফ, সাংগঠনিক সম্পাদক দৈনিক বণিক বার্তার মো: গোলাম মর্তুজা আলী, অর্থ সম্পাদক দৈনিক সুপ্রভাত বাংলাদেশের হেলাল উদ্দিন সিকদার, সহ-অর্থ সম্পাদক দৈনিক কর্ণফুলীর মোহাম্মদ হোসাইন, দপ্তর সম্পাদক দৈনিক সমকালের মো: রাশেদ, সহ দপ্তর সম্পাদক শেখ মোরশেদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক জনকন্ঠের সাইদুল আজাদ, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নয়া দিগন্তের মো. আখতার হোসাইন, ক্রীড়া সম্পাদক ফোকাস বাংলার মিনহাজ উদ্দীন নির্বাচিত হন। এছাড়া কার্য নির্বাহী সদস্য পদে দৈনিক পূর্বকোণের এম শরীফূল হক চৌধুরী, দৈনিক পূর্বদেশের এম হায়দার আলী এবং দা ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার ফটো সাংবাদিক রাজিব রায়হান নির্বাচিত হন।

এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাইমুম সরওয়ার কমল, মোহাম্মদ এনায়েত করীম, হেলেনা জাহাঙ্গীর, বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন এর সাবেক সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক মীর আহম্মদ মীরু উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.