শিশু নীরব ৪ ঘন্টা পর মৃত উদ্ধার

0

ফরহান অভি , ঢাকা অফিস  :      রাজধানীর শ্যামপুরে শিশু নীরব ম্যানহোলে পড়ে যাওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এর আগে ঘটনাস্থল থেকে বেশ দূরে শ্যামপুর স্লুইসগেট এলাকায় তাকে পাওয়া যায়। উদ্ধার করে নিয়ে আসার পর ফায়ার সার্ভিস কর্মীর কোলে নীরবকে অচেতন অবস্থায় দেখা যায়।

মঙ্গলবার বিকেলে রাজধানীর শ্যামপুরে সুয়ারেজ লাইনের একটি ম্যানহোলে পড়ে যায় ছয় বছরের শিশু নীরব। বিকেল ৫টার দিকে তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় জনতা। অবশেষে রাত সাড়ে ৮টার দিকে নীরবকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা নীরবকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানা সূত্রে জানা গেছে, রাজধানীর শ্যামপুর মাঠসংলগ্ন এলাকায় নীরবদের বাসা। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। নীরবের পুরো নাম সাইফুল ইসলাম নীরব।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.