মেসে আগুন দিয়ে বাইরে তালা, দগ্ধ ৩

0

ঢাকা অফিস :: পুরান ঢাকার ওয়ারী থানার নারিন্দা ধোলাইখাল এলাকার একটি মেসে আগুনে পুড়ে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ভর্তি করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- সাকিব (৪৫), সুমন (৪০) ও শহিদ (৩০)।

ওয়ারী থানার সহকারী উপ-পরিদর্শক নুরুল ইসলাম বলেন, বুধবার রাত সাড়ে তিনটার সময় ওয়ারী থানার নারিন্দা ধোলাইলখাল একটি মেসে ঘুমিয়েছিল সাকিব, সুমন ও শহিদ নামের তিন দিনমজুর। পরে ওই ঘরে আগুন লেগে তিনজন দগ্ধ হয়। আগুন লাগার সময় ঘরের দরজার বাইরে থেকে তালা লাগানো ছিল বলে জানান নুরুল ইসলাম। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেনি।

দগ্ধদের ভোর সাড়ে চারটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদের মধ্যে সাকিবের শরীরের ৩২ ভাগ, সুমনের ৮৫ ভাগ ও শহিদের ৮৫ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.