সেনা মোতায়েন চেয়ে ইসিকে নোটিশ

0

সিটিনিউজবিডি :: পৌর নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখার জন্য সেনা মোতায়েন চেয়ে প্রধান নির্বাচন কমিশনারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী ঝুনু।

বৃহস্পতিবার ফ্যাক্সের মাধ্যমে এ নোটিশটি পাঠান অ্যাডভোকেট জুলফিকার আলী ঝুনু। নোটিশে সরকার দলীয় সাংসদ কর্তৃক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে।

নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। ৭২ ঘন্টার মধ্যে সিন্ধান্ত না জানালে সংবিধানের ১০২ ধারা মোতাবেক হাইকোর্টে রিট মামলা করা হবে বলে জানিয়েছেন এই আইনজীবী।

জুলফিকার আলী ঝুনু জানান, গত ১০ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘অসহায় নির্বাচন কমিশন’ শিরোনামের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.