স্বামীর দেওয়া গরম পানিতে দগ্ধ সাহেরার মৃত্যু

0

সিটিনিউজবিডি :: স্বামীর দেওয়া গরম পানিতে দগ্ধ সাহেরা খাতুন (২৮) বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে গত ৬ ডিসেম্বর রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি বাসায় ঘুমন্ত অবস্থায় সাহেরার গায়ে গরম পানি ঢেলে দেয় তার স্বামী ইউসুফ। এ সময় তার আর্তচিৎকারে সাহেরার বোন তাসলিমা ও আশপাশের লোকজন এসে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছিল।

জানা গেছে, ইউসুফ মোহনের সঙ্গে সাহেরা খাতুনের ছয় বছর আগে বিয়ে হয়েছিল। কিন্তু তিন মাস ধরে স্বামীর সঙ্গে তার পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.