সালমানের খালাসে খুশি বলিউড তারকারা

0

বিনোদন ডেস্ক :: ১৩ বছর পর বহুল আলোচিত ‘হিট অ্যান্ড রান’ মামলা থেকে অব্যাহতি পেলেন সালমান খান। বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট সালমানের বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ করে দেয়।

কারণ হিসেবে আদালত বলেছে, সালমানের বিরুদ্ধে আনা অভিযোগের পর্যাপ্ত তথ্য প্রমাণ দিতে পারেনি আইনজীবীরা। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তাকে সাজা দেওয়া যায় না। যাইহোক সালমানের খান নির্দোষ প্রমাণিত হওয়ায় খুশি তার পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী ও ভক্তরা।

বলিউডের অনেক শুভাকাঙ্খী সালমান খান অভিযোগ থেকে মুক্তি পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন। অনুপেম খের, সুবাস গাই, মিকা সিং, রিমি সেন, আফতাব শিবদাসানি, আদনান সামিসহ অনেকেই টুইটে আনন্দ প্রকাশ করেছেন।

অনুপম খের বললেন, সালমানের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেওয়ায় খুবই খুশি। সত্যের জয় হলো। যদিও তা পেতে দীর্ঘ ১৩ বছর লেগে গেল!

আদনান সামি তার টুইটে লিখেন, প্রিয় ভাই সালমান, অন্তর থেকে অভিনন্দন রইলো।

সুবাস ঘাই লিখেন, সৃষ্টিকর্তা সবসময় ভাল মানুষের পাশে থাকেন। সৃষ্টিকর্তার কৃপায় আজ ১৩ বছরের যন্ত্রণার লাঘব হলো। চিয়ার্স!

আফতাব শিবদাসানি লিখেন, অভিনন্দন ভাই। আমরা সবসময় আপনার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

মিকা সিং তার টুইট বার্তায় লিখেন, অভিনন্দন ভাই। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক।

রিমি সেন লিখেন, হিট অ্যান্ড রান মামলার সব অভিযোগ তুলে নেওয়ায় সালমান খানকে অভিনন্দন।

প্রেস ট্রাস্ট ইন্ডিয়াকে (পিটিআই) দেয়া সাক্ষাতকারে হেমা মালিনী ও মাধুরী দীক্ষিত তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

হেমা মালিনী তার প্রতিক্রিয়ায় বলেন, সালমান নির্দোষ প্রমাণিত হওয়ায় আমরা সবাই খুব খুশি। তার উচিত হবে বিয়ে করে থিতু হওয়া। এটাই সালমানের কাছে আমার প্রত্যাশা।

মাধুরী দীক্ষিত বলেন, কারো জীবনে যদি ভালো কিছু ঘটে তাহলে আমি খুশি হই। সালমানের খবর শুনে আমিও খুব খুশি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.