গাংনীতে প্রার্থিতা প্রত্যাহার করলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

0

সিটিনিউজবিডি  :: গাংনী পৌর নির্বাচনের বিএনপির বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলু নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিলেন।
শনিবার বেলা ১২টার দিকে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, গাংনী পৌর বিএনপির সভাপতি ও গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিক ও গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু উপস্থিত ছিলেন।
বিদ্রোহী প্রার্থী গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, ‘নির্বাচন করলে আমার বিজয় নিশ্চিত জেনেও কেন্দ্র থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। যেহেতু আমি জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী, তাই কেন্দ্রীয় কমিটির নির্দেশে নির্বাচন থেকে সরে আসলাম।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.