নকল ওষুধ তৈরি: চসিকের ডাক্তার দম্পতিসহ আটক ৫

0

চট্রগ্রাম অফিস :: ভেজাল ওষুধ তৈরির সঙ্গে জড়িত থাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ডাক্তার দম্পতিসহ পাঁচজনকে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ।

রোববার বিকালে উত্তর কাট্টলীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, আটক দুই ডাক্তার হলেন চসিকের উত্তর কাট্টলী জোনাল মেডিক্যাল অফিসার এইচএম নজিরুল হক হোসেন এবং তার স্ত্রী মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালের ডা. জান্নাতুল মাওয়া।

থানার সেকেন্ড অফিসার মতিউর রহমান জানান, উত্তর কাট্টলীতে একটি টিনের ছাউনি ঘর ভাড়া নিয়ে নকল ওষুধ তৈরি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে তিনজনকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই ওষুধ কোম্পানির দুজন পরিচালকের নাম বলে। পরে দেখা গেল তারা দুজন সিটি করপোরেশনের ডাক্তার।

তিনি বলেন, ওই ওষুধ কারখানার বাইরে কোনো সাইনবোর্ড ছিল না। শুধু লেখা ছিল ‘প্রবেশ নিষেধ’। আমরা কাগজপত্র দেখতে চাইলে তারা কিছু জাল লাইসেন্স দেখায়। এরপর ওই লাইসেন্স ওষুধ প্রশাসন অধিদপ্তরের পাঠানো হলে জানানো হয়, এসব লাইসেন্স ভুয়া, সিল-সই জাল করে তৈরি করা হয়েছে।কারখানাটিতে গ্যাস্ট্রিকের নকল ওষুধই তৈরি হতো বলে জানান মতিউর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.