‘সবুজ কাহিনি’ নাটকে মৌ

0

বিনোদন ডেস্ক:: সারাবছর নাটকে খুব একটা দেখা না গেলেও বিশেষ দিবসের নাটকগুলোতে নিয়মিতই অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। এবার বিজয় দিবসের ‘সবুজ কাহিনি’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন মৌ। সম্প্রতি নাটকটির শুটিং শেষ করেছেন তিনি। নাটকের গল্পে দেখা যাবে, চারুকলায় পড়ার সময় সহপাঠি ছেলেটির সঙ্গে সম্পর্ক হয় মেয়েটির।

একসময় সেটা ভেঙে যায় ছেলেটির কারণেই। তারপর অনেকদিন দেখা নেই। এরমধ্যে তারা চিত্রশিল্পী হিসেবেও নাম করে। একটা প্রদর্শনীতে দু’জনের আবার দেখা। মেয়েটির ইচ্ছেতেই আবার যোগাযোগ তৈরি হয়। পুরোনো সম্পর্ক জোড়া দিতে চায় মেয়েটি। কিন্তু ছেলেটি রাজি নয়। সে দূরে সরে যেতে চায়। কারণ সে ছিল যুদ্ধশিশু। এমন একটি গল্পের নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মৌ।

নাটকটিতে মৌ অভিনয় করেছেন আজাদ আবুল কালামের বিপরীতে। নাটকটি প্রসঙ্গে মৌ বলেন, ‘দেশের নাটকে কাজ করতে বরাবরই ভালো লাগে। কাজ করতে গেলে মনে হয় মুক্তিযুদ্ধ এখনও চলছে। এবারের নাটকটি আশা করি দর্শকদের ভালো লাগবে।’

আগামী ১৬ ডিসেম্বর আরটিভিতে প্রচার হবে ‘সবুজ কাহিনি’।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.