ফোরাম চিটাগাং-‘বিজয়ের কথা বিজয়ের গান’ ১৭ ডিসেম্বর

0

চট্টগ্রাম অফিস :     ফোরাম চিটাগাং নির্বাহী কমিটির সভা ১৩ ডিসেম্বর (রবিবার) বিকেল ৪টায় সংগঠনের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক গীতিকার লিয়াকত হোসেন খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি রুহী মোস্তফা, যুগ্ম সম্পাদক রোকেয়া হক, গীতিকার ফারুক হাসান, সংগীত শিল্পী ফাহমিদা রহমান, মঈনুদ্দিন আহমেদ, সাংবাদিক আবসার মাহফুজ, আবছার উদ্দিন অলি, বোরহান উদ্দিন চৌধুরী টিপু,গোলাম সরওয়ার প্রমুখ। সভায় আগামী ১৭ ডিসেম্বর বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে ‘বিজয়ের কথা, বিজয়ের গান’ শীর্ষক অনুষ্ঠান আয়োজনসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সংগঠনের যুগ্ম সম্পাদক আক্তার বানু ফেন্সির মাতার মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়।  অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকবে চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিটিনিউজবিডি ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.