ম্যাচ সেরা কাপালি, টুর্নামেন্টে জাইদি

0

স্পোর্টস ডেস্ক :: দেখতে দেখতে শেষ হয়ে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসর। বরিশাল বুলসকে তিন উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুললো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জয় পেতে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলতে হয়। এ জয়ের পেছনে বড় অবদান ছিলো ইমরুল কায়েস ও অলোক কাপালির। প্রথমদিকে ঝড়োয়া ব্যাটিং করে ৫৩ রান সংগ্রহ করে আউট হন কায়েস। কিন্তু শেষ আঁচড়টি দেন অলোক কাপালি। ২৮ বল খেলে ৩৯ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন তিনি। ফলে ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতে।

আর সিরিজ সেরার পুরস্কার উঠে পাকিস্তানি ক্রিকেটার আসহার জাইদির হাতে। পুরো টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ১৭টি উইকেট। আর ব্যাট হাতে করেছেন ২১৫ রান।

এছাড়া মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ার নির্বাচিত হন বাংলাদেশের তরুণ পেসার আবু হায়দার রনি। পুরো টুর্নামেন্টে তিনি ২১টি উইকেট নিয়ে সেরা উইকেট সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আর ২২টি উইকেট নিয়ে প্রথম অবস্থানে আছেন ক্যারিবীয় ক্রিকেটার কেভিন কুপার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.