বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0

সিটিনিউজবিডি:: মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বুধবার সকাল ৮টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর দলীয় সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে পুনরায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ এবং দলীয় সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে বিজয় দিবসের প্রথম প্রহরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.