সিটিনিউজবিডি :: রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল অ্যান্ড রিসোর্টে ( সাবেক রূপসী বাংলা ও শেরাটন) ঢালাইয়ের সময় ছাদ ধসে এক শ্রমিক নিহত ও ১০ শ্রমিক আহত হয়েছে। নিহতের নাম আলতাফ হোসেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ইন্টারকন্টিনেন্টাল হোটেল অ্যান্ড রিসোর্টে রাতে ছাদ ঢালায়ের কাজ করছিলো। এসময় ছাদ ধসে ১১ শ্রমিক আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসককে আলতাফকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন- শাকিরুল (২৬), আলম (৩২), সাথী (১৪), প্রদীপ (২০), সায়েম (৩৫), আব্দুর রব (৩০), ফজলু মিয়া (৩২), পিয়ার আলী (৩২), মজনু মিয়া (৩৩) ও মোখতার হোসেন (৩৮)।
এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
