জুলিও কুরি সংসদের আলোচনা সভায় মো. আবদুর রহিম

0

প্রেস বিজ্ঞপ্তি :: বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ ও বঙ্গবন্ধু প্রবীন সমিতি’র সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম বলেন, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। এ অধিকার আদায়ের জন্য জাতিকে জীবন, সম্পদ ও সম্ভ্রম উৎসর্গ করতে হয়েছে। এ ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তিকামী ও গণতন্ত্রপ্রিয়। জনাব আবদুর রহিম বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে চলেছে বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ৪৫ তম মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০১৫ খ্রি. বুধবার, দুপুরে জুলি ও কুরি সংসসদের উদ্যেগে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আইউব। এতে আলোচনা করেন বাংলাদেশ ও ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার নির্বাহী সদস্য বোরহান উদ্দিন গিফারী, জুলিওকুরি সংসদের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর, মোহাম্মদ আলম, মো. ওসমান, মো.রাসেদ, ফারুক, ইকবাল, গফুর, সুমন ও তন্ময় সহ অন্যরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.