বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাংবাদিকদের শ্রদ্ধা

0

চট্রগ্রাম অফিস :: মহান বিজয় দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিকেরা। বুধবার দুপুরে জামাল খান সড়কের চট্টগ্রাম প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাংবাদিক-নেতারা ফুল দেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) চট্টগ্রাম বিভাগের পক্ষে সহসভাপতি শহীদ উল আলম ও যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একই সময়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, আফজাল রহিম সিদ্দিকী, যীশু রায় চৌধুরী, সাইফুদ্দিন খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.