ফিলিপাইনে সংঘর্ষে ১৮ জন নিহত

0

আন্তর্জাতিক ডেস্ক :: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনী ও আবু সায়াফ জঙ্গিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৫ জন বিদ্রোহী ও তিনজন সেনা সদস্য।

বুধবার (১৬ ডিসেম্বর) ফিলিপাইন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

সেনাবাহিনীর আঞ্চলিক মুখপাত্র মেজর ফাইলমন বলেছেন, চলতি সপ্তাহের শুরুর দিকে সেনাবাহিনী বাসিলান দ্বীপের আল-বারকা পৌর এলাকায় আবু সায়াফ জঙ্গিদের ক্যাম্পের দিকে অগ্রসর হলে সংঘর্ষের সূত্রপাত হয়।

এ সংঘর্ষে আরও অন্তত সাত জঙ্গি ও ১৩ সেনা আহত হয়েছেন। সেনাদের অধিকাংশই জঙ্গিদের স্নাইপার শটে হতাহত।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.