প্রেস বিজ্ঞপ্তি :: পটিয়া (পশ্চিম) উপজেলার দৌলতপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ আনোয়ারুল হক (৮৫) ১৭ ডিসেম্বর সকাল ৭টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সৈয়দ আনোয়ারুল হক-এর ইন্তেকালে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ, ইউএনও রোকেয়া পারভীন, কর্ণফুলী থানা আওয়ামীলীগের সভাপতি শিল্পপতি আলহাজ্ব সৈয়দ জামাল আহমদ, বড় উঠান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম, কর্ণফুলী থানা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ওসমান হোসেন, মানুষের ঠিকানা’র নির্বাহী পরিচালক সৈয়দ শিবলী ছাদেক কফিল, উপ-পরিচালক মো: মনজুরুল ইসলাম প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবাণীতে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
