সজল চক্রবর্ত্তী : পৌরসভা নির্বাচনে পছন্দের প্রার্থীর মনোনয়নকে কেন্দ্র করে সারাদেশে মুখোমুখি অবস্থানে আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মন্ত্রীর বিরুদ্ধে এমপি, এমপির বিরুদ্ধে দলীয় নেতা এমনকি স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ নেতারাও একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এতে শাসক দলটির অভ্যন্তরীন দ্বন্দ্ব গ্রুপিং হঠাৎ করে চাঙ্গা হয়ে উঠেছে। এমন অবস্থায় নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পাশাপাশি দলীয় প্রার্থীদের পরাজয়ের আশঙ্কা করছে আওয়ামী লীগের হাইকমান্ড।
এ বিভাগের আরও খবর
