চট্টগ্রাম অফিস : হার্টের ছিদ্র নিয়ে জন্ম নেয়া তিন বছর বয়সী দরিদ্র পরিবারের কন্যাশিশু অসুস্থ নুসরাত জাহানের অপারেশনের অর্থ সংগ্রহে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে তিনদিনব্যাপী চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ২১ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত উক্ত প্রদর্শনীতে দেশের খ্যাতনামা প্রায় তিনশ আলোকচিত্রীর ছবি স্থান পাচ্ছে। বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত উক্ত প্রদর্শনীর আয়োজন করছে চট্টগ্রাম ফটো আটিষ্ট ক্লাব।
নুসরাত জাহান (৩)’র পিতা মো. নজরুল ইসলাম একটি হ্যার্ডওয়ার দোকানে মাত্র সাত হাজার টাকা মাসিক বেতনে কর্মরত ও মা রাশেদা বেগম একজন গৃহিনী। দরিদ্র পিতার পক্ষে নুসরাত জাহানের ব্যায় বহুল এই চিকিৎসা অসম্ভব বলে জন্মের তিনবছর হতে চললেও এই জটিল রোগের চিকিৎসা এখনো সম্ভব হয়নি। দেশীয় চিকিৎসক, জাতীয় হার্ট ফাউন্ডেশনসহ চিকিৎসকদের সাজেশানমতে তাকে বাঁচাতে হলে দ্রুত অপারেশনের প্রয়োজন। আর এতে কমপক্ষে ১১ লক্ষ টাকার প্রয়োজন। পিতার পক্ষে আমরা প্রত্যেক ব্যাক্তির কাছে আহবান করছি, যে যা পারেন, যতটুকু পারেন, নুসরাতের জন্য সহায়তা করুন। আমরা আমাদের ভালোবাসার নুসরাতকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিতে পারিনা।
সাহায্যে পাঠাতে র্পাসােনাল বকিাশ নংঃ ০১৮৬৯-৫৪০০৯৯, ০১৭১৯-১৪৪৫২৮। এছাড়া নুসরাতরে পতিা Md. Nazrul Islam হসিাব নং-111212115589578, Mercantile Bank Ltd.Khatungonj Branch, Chittagong. শাখায় পাঠাতওে বনিীত অনুরোধ করছি ।
