আন্তর্জাতিক ডেস্ক:: সম্প্রতি সৌদি সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের নেতৃত্বে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় ৩৪টি দেশ নিয়ে একটি সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। সৌদির এই ঘোষণায় আইএস খুব ক্ষিপ্ত হয়েছে। তারা দেশটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে।
মঙ্গলবার ৩৪ টি দেশকে নিয়ে সামরিক জোট তৈরির ঘোষণা দিয়েছেন বাদশাহ মোহাম্মদ বিন সালমান। ইসলামিক দেশগুলো থেকে সন্ত্রাস নির্মূল করতেই এই জোট তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। তবে বাদশাহর এই ঘোষণার পর এই সিদ্ধান্তকে নির্বোধ এবং বোকামি বলে অভিহিত করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।
বাদশাহ এ বিষয়ে জানিয়েছেন, ‘আল্লাহর ইচ্ছায় আমরা ইসলামিক রাষ্ট্রগুলো থেকে সন্ত্রাসী ও জঙ্গিদের হটাতে জোট তৈরি করতে যাচ্ছি। এই জোট খুব সফলভাবেই জঙ্গিদের পতন ঘটাবে।’
