সোনম বলিউডে আসুক, চাননি অনিল

0

বিনোদন ডেস্ক :: বলিউডে এখন বেশ সফলভাবে প্রতিষ্ঠিত অনিল কাপুর তনয়া সোনম কাপুর। তবে শুরুতে নাকি অনিল কাপুর চাননি মেয়ে বলিউডকে তার ক্যারিয়ার হিসেবে বেছে নিক।

সোনম যাতে অভিনয় দুনিয়ায় না আসে, সেটা মেয়েকে বোঝানোর জন্য শাবানা আজমীকে অনুরোধ করেছিলেন অনিল। নিরজা সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে শাবানা বলেন, আমার মনে আছে, অনিল এসে আমায় বলে, সোনমকে বোঝাও, ও যেন এই জগতে না আসে। শাবানাও সেইমতো সোনমকে পড়াশোনায় জোড় দিতে বলেছিলেন। তিনি তাঁকে লন্ডনের কলেজে গিয়ে পড়াশোনার পরামর্শও দেন। কিন্তু পরে শাবানাই চেয়েছিলেন, অভিনেত্রী হোক সোনম।

শাবানা জানিয়েছেন, তিনি সোনমকে মেয়ের চোখেই দেখেন। পরে তিনি তাঁকে বলেন অভিনয় জগতে আসতে। প্রসঙ্গত, বিমানকর্মী নিরজা ভানতের জীবনী অবলম্বনে নির্মিত বায়োপিক নিরজা-এ নাম ভূমিকায় অভিনয় করছেন সোনম। ১৯৮৬ সালে ৫ সেপ্টেম্বর একটি বিমান হাইজ্যাক করে জঙ্গিরা। তাদের কবল থেকে বহু যাত্রীকে উদ্ধার করে নিজে সন্ত্রাসবাদীদের হাতে প্রাণ দেন নিরজা।

রাম মাধবনী পরিচালিত এই ছবিতে নিরজা-র চরিত্রে অভিনয় করেছেন সোনম। শাবানা জানিয়েছেন, এই ছবির একটি অংশ হতে পেরে আমি গর্বিত। আগামী ফেব্রুয়ারিতে সম্ভবত মুক্তি পাবে এই ছবি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.