স্ত্রীর পরামর্শে বদভ্যাস ছাড়লেন শহীদ

0

বিনোদন ডেস্ক :: স্ত্রী মীরা রাজপুতের প্রেমে মশগুল বলিউড হার্টথ্রব শহীদ কাপুর। তাই ধূমপান ছেড়ে দিলেন তিনি। এটা করানোর জন্য বউকে ধন্যবাদ দিয়েছেন ‘হায়দার’ তারকা। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শহীদকে পাগলের মতো ভালোবাসেন মীরা। তাই ৩৪ বছর বয়সী এই অভিনেতাকে বুঝিয়ে বদভ্যাসটি ছাড়াতে পেরেছেন তিনি।

বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে ছাড়াছাড়ির পর ধূমপান শুরু করেন শহীদ। তিনি চেইন স্মোকার হয়ে পড়েছিলেন তিনি। একটার পর একটা সিগারেট ধরাতে দেখে তার ছবির কলাকুশলীরা ধূমপান ত্যাগের পরামর্শ দিতেন তাকে। প্রেমিকার সঙ্গে সম্পর্কের পাট চুকে যাওয়া যে তার জন্য বিশাল ধাক্কা হয়েছে তা বুঝতে বাকি ছিলো না কারও।

তবে মীরাকে বিয়ের পর পাল্টে গেছেন শহীদ। বৈবাহিক জীবন দারুন উপভোগ করছেন তিনি। বউয়ের জন্য ধূমপান ছাড়াকে তার কাছে মনে হচ্ছে মামুলি বিষয়। চলতি বছরের ৭ জুলাই পারিবারিকভাবে মীরাকে বিয়ে করেন শহীদ। পরে ১২ জুলাই জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

এদিকে শহীদ এখন একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যে বিশাল ভরদ্বাজের ‘রঙ্গুন’-এ তার সহশিল্পী কঙ্গনা রনৌত ও সাইফ আলি খান। আর ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে আলিয়া ভাটের পাশাপাশি তার সঙ্গে দেখা যাবে প্রাক্তন প্রেমিকা কারিনাকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.