৪র্থ বারের মতো সঞ্জীব উৎসব অনুষ্ঠিত

0

বিনোদন ডেস্ক :: প্রয়াত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীকে জন্মদিনে গানে গানে স্মরণ করলেন তার সতীর্থরা। গতকাল শুক্রবার (২৫ ডিসেম্বর) চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো সঞ্জীব উৎসব। এখানে তার গেয়েছেন শিল্পীরা।

২০১০ সাল থেকে হয়ে আসছে এ আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু চত্বরে বিকেল থেকে শুরু হয় সংগীত পরিবেশনা। আয়োজন চলে রাত ৯ টা পর্যন্ত।

অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন বাপ্পা মজুমদার, প্রীতম আহমেদ, জয় শাহরিয়ার, পারভেজ সাজ্জাদ, রিয়াদ হাসান, সাহস মুস্তাফিজ প্রমুখ। এ ছাড়া ছিলো সহজিয়া, চিৎকার, অনুরণ, ঘুণপোকা, ব্ল্যাকবার্ড, সাইকেল প্রভৃতি ব্যান্ডের পরিবেশনা। অনুষ্ঠানটি ছিলো সবার জন্য উন্মুক্ত।

‘৪র্থ সঞ্জীব উৎসব ২০১৫’ অনুষ্ঠান আয়োজকদের অন্যতম জয় শাহরিয়ার বলেন, ‘এবারের আয়োজনও সফল হয়েছে। সঞ্জীব দা’র ভক্তদের উপস্থিতিই প্রমাণ করে তার স্মৃতি চির অমলিন।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.