কাল বিয়ের ঘোষণা দেবেন সালমান!

0

বিনোদন ডেস্ক :: আর মাত্র একদিন পরেই (২৭ ডিসেম্বর) বলিউড সুপার স্টার সালমান খানের পঞ্চাশতম জন্মদিন। এদিনেই হয়তো বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা সেরে ফেলবেন সালমান। জীবনসঙ্গী কে হবে তার জন্য কাল পর্যন্ত ভক্তদের অপেক্ষা করতেই হবে।

এর আগেই সালমান বলেছিলেন, “শীঘ্রই কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে।’’ সালমানের সঙ্গে তার রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়া ভান্তুরের সম্পর্ক নিয়ে গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল বলিউডে। তা হলে কি সত্যিই এ বার লুলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সালমান?

বলিউডের একটি সূত্রের দাবি অনুযায়ী, হয়তো নিজের পঞ্চাশতম জন্মদিনেই পরিবার এবং তার ঘনিষ্ঠ মহলের সঙ্গে লুলিয়াকে আনুষ্ঠানিক ভাবে নিজের জীবনের ‘বিশেষ নারী’ হিসেবে পরিচয় করিয়ে দিতে পারেন সালমান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.