চুম্বনের দৃশ্যে ঐশ্বরিয়ার ‘না’

0

বিনোদন ডেস্ক :: বলিউড অভিনেত্রী ও বচ্চন পরিবারের পূত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন রুপালি পর্দায় গভীর চুম্বনের দৃশ্যে অভিনয় করতে আপত্তি জানিয়েছেন। তাই করণ জোহরের ‘অ্যায়ে দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর কাপুর আর ঐশ্বরিয়ার কোনো চুম্বনের দৃশ্য থাকছে না।

করণ জোহরের ‘অ্যায়ে দিল হ্যায় মুশকিল’ ছবিটি নিয়ে ইতিমধ্যেই তুমুল কৌতূহলের জন্ম হয়েছে দর্শকদের মধ্যে। কিন্তু দর্শকরা যে উত্তেজক দৃশ্যের অপেক্ষায় রয়েছিলেন, তা তারা ওই ছবিতে দেখতে পাবেন না ঐশ্বরিয়ার আপত্তিতে।ash-jazbaa-bolly

চুমুর দৃশ্য দেখাতে খুবই আগ্রহ ছিল পরিচালক করণ জোহরের। কিন্তু ঐশ্বরিয়া নাকি তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সেটা তার পক্ষে একেবারেই সম্ভব নয়। তবে ওই ছবিতে বেশ আকর্ষণীয় চরিত্রে রয়েছেন আনুশকা শর্মা। দেখা যাক, আনুশকাকে দিয়েই করণ জোহর তার ইচ্ছা পূরণ করেন কী না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.