২৮ ডিসেম্বর মুনিরীয়ার ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স

0

চট্টগ্রাম অফিস  :      ২৮ ডিসেম্বর’১৫ইং, সোমবার মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স চট্টগ্রাম লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এতে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য গাউছুল আজম কনফারেন্সে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা প্রেসিডেন্সী ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড. মুহাম্মদ হারুন-অর রশীদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর মহাসচিব হযরতুলহাজ্ব অধ্যক্ষ আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী, রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল. চট্টগ্রাম চেম্বার সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম তালুকদার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, রূপালী ব্যাংক লিমিটেড এর পরিচালক আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান, এলবিয়ন ল্যাবরেটরীজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নেজাম উদ্দিন, মদীনা ট্যানারীজ এর স্বত্তাধীকারী আলহাজ্ব আবু আহমদ, এলবিয়ন গ্রুপ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রাইসুল উদ্দিন সৈকত। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৫নং বাঘমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, ৫নং মোহরা ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ আজম, ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ নাজমুল হক (ডিউক), ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ শাহেদ ইকবাল বাবু, ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোরশেদ আলম প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.