যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কবির ও বঙ্গবন্ধুর পে অডার

0

গোলাম সরওয়ার  :     যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কবির আহমদ একাত্তরের রনাঙ্গনের এই যোদ্ধার সাথে পরিচয় ১৯৭২ সাল থেকে। প্রতি রোববার সন্ধ্যার পর আসেন একবিংশ শতাব্দীর পত্রিকা আজকের সুর্যোদয় অফিসে। জুবিলী রোড়ে তিনি হার্ডওয়্যার ব্যবসা করেন। এক ছেলে এক কন্যা সন্তানের জনক কবির আহমদের বাড়ি চট্টগ্রামের রাউজানে। আমার সব সহকমীর সাথেও তার সুসম্পক। তার আন্তরিকতা, সরলতা, দানশীল কবির ভাই মানুষকে সাহায্য করার জন্য প্রায় ছুটে যান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে। গরীব রোগিদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেন। অথচ তিনি আথিকভাবে তেমন সচ্চল নন। বিশাল মনের অধিকারী কবির ভাই এই তো সেদিন শিতের তীব্রতায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করেছেন। মুক্তিযোদ্ধার দলিল

জাতীর জনক বঙ্গবন্ধু স্বাক্ষরিত সংযুক্ত এই চিঠি মুক্তিযুদ্ধে গৌরবোজ্জল ভুমিকার জন্য ৬-১০-১৯৭২ ইং তারিখে ১০০০/- (এক হাজার) টাকার (পে অডার নম্বর ডিইএ ৪২১৫১৬) কবির আহমদের কাছে পাঠিয়েছিলেন। বঙ্গবন্ধুর লেখা এই চিঠি তিনি ৪৩ বছর ধরে শ্রদ্ধার সাথে বুক পকেটে রেখেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.