ওমরা হজ্ব পালন শেষে চসিক মেয়র দেশে ফিরলেন

0

চট্টগ্রাম অফিস  :   চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন স্বপরিবারে পবিত্র ওমরা হজ্ব পালন শেষে ২ জানুয়ারি ২০১৬খ্রি. শনিবার, সন্ধ্যায় বাংলাদেশ বিমান বিজি-০০৩৮ যোগে চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেন। বিমান বন্দরে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, ভারপ্রাপ্ত মেয়র মিসেস জোবাইরা নার্গিস খান, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, আলহাজ্ব ছালেহ আহমদ চৌধুরী, আবদুল কাদের, ইসমাইল বালী, সাহেদ ইকবাল বাবু, শৈবাল দাশ সুমন, জহুরুল আলম জসিম, আঞ্জুমান আরা বেগম, আবিদা আজাদ, জেসমিন পারভীন জেসী, সিটি কর্পোরেশনের প্রধান নির্বার্হ কর্মকর্তা কাজী মোাহাম্মদ শফিউল আলম, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, বিশিষ্ট রাজনীতিক নেতা রায়হান ইউসুফ, ফারুক আহমেদ সহ চসিকের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ মেয়রকে স্বাগত জানান। উল্লেখ্য যে, মেয়র গত ২২ ডিসেম্বর ২০১৫খ্রি. রাতে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.