ঢাকা অফিস : রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর ৫টা ৫ মিনিটে শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) প্রাথমিকভাবে এ কম্পনের মাত্রা ৬.৮ জানিয়েছিল। কিন্তু এক ঘণ্টা পর সংস্থাটি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ৩৩ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিম এবং ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৫ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় আতঙ্কে লোকজ বাইরে চলে আসেন। অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
