চট্রগ্রামেও শক্তিশালী ভূমিকম্পের আঘাত

0

গোলাম সরওয়ার :: সারাদেশের মতো শক্তিশালি ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে বৃহত্তর চট্টগ্রামও। সোমবার ভোর ৫ টা ৭ মিনিট ২১ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভুত হয়।

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছেন। তবে এ পর্যন্ত কোনধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছেন, ভোর ৫ টা ৭ মিনিট ২১ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৬ ম্যাগনিচিউড। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার দূরে ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে। ইউএস জিওলজিকেল সার্ভের রিপোর্টে বলা হয়েছে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.