ক্যাডাররা বিভিন্ন উপজেলাতে এখনো তৎপর

0

গোলাম শরীফ টিটু :   পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে জড়ো হওয়া পেশাদার ক্যাডাররা এখনও বিভিন্ন উপজেলাতে তৎপর রয়েছে। আধুনিক অস্ত্রের সমারোহে এদের পদচারনায় আতঙ্ক ছড়াচ্ছে উপজেলা সদর সহ গ্রামের মেঠো পথে। চট্টগ্রাম শহর থেকে ক্যাডাররা নির্বাচন উপলক্ষে গ্রাম গঞ্জে মাস্তান ও ক্যাডারদের তৎপরতায় গ্রামবাসীরা রয়েছেন নানা শংকায়। সাতকানিয়া, চন্দনাইশ, সীতাকুন্ড, মিরসরাই, বাঁশখালী, পটিয়াতে অবৈধ অস্ত্রধারীদের অবাধ বিচরন চলছে। ভাড়াটে সন্ত্রাসীদের আনাগোনা বহাল থাকায় মানুষ আতংকিত। সন্ত্রাসীদের অবাধ বিচরন ও অস্ত্রধারী ক্যাডারদের উপস্থিতি থাকলেও পুলিশের কোন অভিযান নেই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.