বলিউডে তিনি নানা লীলা করতে পারেন। শরীরী আবেদনে উত্তেজনার পারদ চড়িয়ে দিতে পারেন কয়েক ধাপ। সবই করেন দর্শকের জন্য। সে দলে যে ভূতও থাকবে কে জানেতা!
সম্প্রতি এক ভিডিওতে দেখা গেল ভূত এসে জড়িয়ে ধরতে চাইছে সানি লিওনকে। আর সেই অশীরীরির অস্তিত্ব টের পেয়ে রীতিমতো অস্বস্তিতে সানি।
না, অবশ্য ভূতের দেখা পাননি সানি। আসলে ‘আহট’ সিরিয়ালে কাজ করতে চলেছেন তিনি। যে প্রমোশনাল ভিডিওটি বানানো হয়েছে তার জন্য, তা অবিকল এ রকমই।
ছবিতে ভূতেদের সঙ্গে মোলাকাত সানির এই প্রথম নয়। ’রাগিনি এমএমএস-২’তে সে পর্ব সারা হয়েছিল।
তবে এবার ভূতের সঙ্গে বেশ কিছুদিন কাটাতে হবে তাকে। সে প্রস্তুতি বেশ ভালো মতোই নিয়ে ফেলেছেন সানি। মাত্র ১৫ সেকেন্ডের ভিডিওতেই দেখা গেছে সানি অভিনেত্রী হিসেবেও যথেষ্ট মুনসিয়ানার পরিচয় দিয়েছেন তার অভিব্যক্তিতে।
এবার ৬ এপ্রিল থেকে ভূতের সঙ্গে সানির কেমন কাটে, তাই দেখতে দর্শক চোখ রাখতেই পারেন টিভির পর্দায়।
আগে
এ বিভাগের আরও খবর
