জন্মদিনে দীপিকাকে বিয়ের প্রস্তাব দিলেন রণবীর!

0

বিনোদন ডেস্ক :: মঙ্গলবার ৩০-এ পা দিলেন দীপিকা পাড়ুকোন। সকাল থেকেই শুভেচ্ছায় ভাসছেন বলিউডের ‘পিকু’। কিন্তু জন্মদিনে দীপিকাকে বোধহয় সেরা উপহার দিলেন রণবীর সিংহ। আপাতত তিনিই নাকি দীপিকার ‘বয়ফ্রেন্ড’।

জানেন কী সেই উপহার?

রণবীর এ দিন প্রকাশ্যে বলেছেন, ‘‘আমি এই আশা নিয়েই বেঁচে থাকতে চাই যে, দীপিকার সঙ্গে আমার সম্পর্কের একটা ভাল পরিণতি হবে। আমরা দু’জনে একসঙ্গে জীবন কাটাবো।’’ অর্থাত্ দীপিকাকে পরোক্ষে বিয়ের প্রস্তাবই দিয়ে ফেললেন রণবীর! তাঁর আক্ষেপ, যে সব ছবিতে দীপিকা তাঁর নায়িকা সেখানেই চিত্রনাট্যের দাবি মেনে তিনি শেষ পর্যন্ত নাকি মরে যান। রিল লাইফে যাই হোক না কেন রিয়েল লাইফে এই অবস্থার পরিবর্তন চান নায়ক। যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি পর্দার ‘মস্তানি’।

এ দিকে জ্যোতিষীরা বলছেন অন্য কথা। তাঁদের মতে, ২০১৬-তে রণবীর সিংহের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে নায়িকার। তবে তা নাকি বিয়ে পর্যন্ত গড়াবে না!

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.