সিটিনিউজবিডি :: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গণপূর্ত বিভাগের নব-নিযুক্ত প্রধান প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান মুন্সী শ্রদ্ধা জানিয়েছেন ।
শনিবার দুপুর ১ টায় গণপূর্ত বিভাগে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির জনকের রূহের মাগফিরাত কামনা করেন।
এ সময় গণপূর্ত বিভাগের বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মনির হোসেন, সুপারিনটেন্ড প্রকৌশলী আঃ কাদের চৌধুরী, মাগুরার নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার বসু, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী বিজয় কৃষ্ণ মন্ডল, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী মানিক লাল দাস প্রমূখ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু পিডব্লিউডি প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর মাজারে পুষ্পমাল্য অর্পণ করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির জনকের রূহের মাগফিরাত কামনা করেন।
