বাকলিয়া শহীদ এন.এম.জে কলেজ ছাত্রলীগের হরতাল বিরোধী কর্মসূচি

0

চট্টগ্রাম অফিস : গত ৭ জানুয়ারি জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে নগরীর কর্ণফুলী সেতুর গোলচত্বরে এলাকায় বাকলিয়া শহীদ এন.এম.জে কলেজ ছাত্রলীগের উদ্যোগে হরতাল বিরোধী অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্টিত হয়।

বাকলিয়া শহীদ এন.এম.জে কলেজ ছাত্রলীগ নেতা আজমীর শাহ’র সভাপতিত্বে এবং রকি ভট্টআচার্যর সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও নগর আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন শান্তি সওদাগর।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: এমদাদুল হক রায়হান, সাবেক ছাত্র নেতা রফিকুল আলম রবু, বাকলিয়া শহীদ এন.এম.জে কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক কলিমউল্লাহ কলিম, ছাত্রলীগ নেতা মো. সালাউদ্দিন, রমজান আলী, শুভ দাশ, মো. রানা, হোসাইন মো. আবদুল্লাহ, জয়দেব সিকদার, জয়ন্ত দে, মো. সাদ্দাম, নাছির, সুমন, সাজ্জাদ, রাহুল, ফয়সাল, সন্তয়ে, আবিদ, আরিফ, বশিল, জহির, মিঠু, বাবু, অর্প, রাশেদ প্রমূখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.