স্কুল ভর্তি ফি কমানোর দাবিতে বন্দর ভবন ঘেরাও

0

চট্টগ্রাম অফিস :    গত কয়েকদিন যাবত বন্দর ,পতেঙ্গা ও ইপিজেড এলাকাতে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত পরবর্তী ক্লাসে উর্ত্তিণ হবার পরেও ভর্তির নামে স্কুল,কলেজ,মাদ্রাসা ও কির্ন্ডার গার্টেন(কেজি) স্কুল গুলোতে চরম বৈষম্যমুলক আচরন করছেন বলে ঐসব স্কুলের শিক্ষার্থী,অভিভাবক, প্রতিনিধিদের সাথে অশালীন ব্যবহারে অভিভাবকদের  অপমান করার অভিযোগ পাওয়া গেছে ।

 ১৩জানুয়ারী সকাল ৯টা থেকে ১১.৩০মি: পর্যন্ত চট্রগ্রাম বন্দর উচ্চ বিদ্যালয়, বন্দর প্রাথমিক বিদ্যালয় ও বন্দর বালিকা বিদ্যালয়ের অভিভাবকরা সম্মেলিত ভাবে পুর্ন:ভর্তির কারণ জানতে স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোক্তার আহম্মদ, বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান মিসেস রাফিয়া খাতুন কে অনুরোধ করলে কোন কারণের সুত্তোর না দিয়ে সবাকে বেরিয়ে যেতে বলেন এবং নোটিশ অনুয়ায়ী টাকা পরিেেশাদ করে পুর্ন:ভর্তির জন্য বলেন,অন্যতায় তাদের সন্তানদের বাইরের স্কুলে ভর্তির কতা জানিয়ে গেইট বন্ধ করে দেন ।

পরে সকাল ১০টায় প্রায় তিন শতাধিক অভিভাবক সম্মেলিত হয়ে বন্দর চেযারম্যান এর নিকট স্মারক লিপি দিতে চাইলে বন্দর ভবনের প্রধান ফটকে বন্দর থানার ও বন্দর জোনের স্পেসাল পুলিশ,বন্দর নিরাপত্তা বাহিনী অভিভাবক-প্রতিনিধিদের তীব্র বাধাদেন ।বাধা পেয়ে তিন শতাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন বৈষম্যহীনভাবে ভর্তি কার্যক্রম করে আমাদের কে চরম ভাবে হযরানীতে ফেলেছে স্কুল কর্তৃপক্ষ্ । এদের মধ্যে অভিভাবক মিুন বেগম,পালভীন সুলতানা,আবুল হাশেম,আবুল হোসেন,হারাধন কান্তি,শিখা দত্ত,সাইফুদ্দিন,নুরুন্নাহার বেগম অভিযোগ করে বলেন,পূর্বের ভর্তিৃ ফি বাবদ ২৫১২টাকা থেকে হঠাৎ করে ৯/১০হাজার বৃদ্ধি করে চরম বৈষম্যতের দিকে ঠেলে দিচ্ছেন । যা আমরা মেনে নিতে পারিনা । আর বন্দরে কর্মরতদের ক্ষেত্রে এই ভর্তি ফি ১২০০/১৮০০টাকার মধ্যে বলে তাদের লিখিত( বন্দর -পরিচালক প্রশাসন )স্বাক্ষরিত নোটিশে দেখানো হয়েছে । স্বাক্ষরিত ঐনোটিশে ১জানুয়ারী থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় ।

সেই বৈষম্য মূলক ভর্তি নীতি বাতিল সহ পূর্বের রীতি চালু করার প্রতিবাদে অভিভাবক-প্রতিনিধিরা বন্দর ভবনে চেযারম্যান কে সমস্যাটি জানানোর জন্যই ভিতরে যেতে চাইলে ঘেরাও মতো অবস্থা সৃষ্টি হয়েছে বলে বন্দর থানার দায়িত্বরত অফিসার সাহেদ সংবাদ মাধ্যমকে জানান ।তাই নিরপত্তার সার্থে অভিভাবক-প্রতিনিধিদের গেইটে বাধা দেয় । বন্দর নিরপত্তা কর্মকর্তা শামসুদ্দিন পারভেজ বলেন, অভিভাবক-প্রতিনিধিদের চারজনকে চেযারম্যানের সাথে কথাবলতে দেয়া হয়েছে \ সে মতে আগামী শনিবার পর্যন্ত সমস্ত ভর্তি কার্যক্রম বন্ধ সহ বৈষম্য মূলক ভর্তি নীতি,সেশন ফি ও অন্যাণ্য ফি নেয়ার ব্যাপারে স্কুলকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্দ রাখতে জানাবেন বলে আশ্বস্ত করলে শতাধিক সম্মেলিত অভিভাবকরা গেইট থেকে অবস্থান স্থগিত করে ্ ।

সম্মেলিত অভিভাবকরা উপস্থিত সাংবাদিকদের জনান যে, শনিবারের মধ্যে দাবি পূরণ না হলে রোব বার সকাল ১০টা থেকে বন্দর ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি,স্কুলের গেইটে তালা ও মানব বন্ধন দিয়ে তীব্র প্রতিরোধ করার ঘোষনা দেন ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.