সিনেমায় ফিরতে চান আয়েশা

0

বিনোদন ডেস্ক : ভারতীয় ব্যবসায়ী-রাজনীতিবিদ ফারহান আজমিকে বিয়ের পর সংসারী হয়ে যান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা তাকিয়া। তিনি আপকে লিয়ে হাম (২০১৩) সিনেমা হচ্ছে শেষ ছবি। এরপর আর কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি এ অভিনেত্রী। তবে আবার সিনেমায় অভিনয়ে ফিরতে চান বলে জানিয়েছেন আয়েশা।

এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘আমি আবার অভিনয়ে ফিরতে চাই। আমার ছেলে মিখাইলের বয়স এখন দুই বছর। বর্তমানে আমার ভালো সিনেমায় অভিনয়ের সময় এবং সামর্থ্য রয়েছে। একজন অভিনয় শিল্পী হিসেবে আমাকে টানবে এমন একটি চরিত্রের জন্য অপেক্ষা করছি।’

মাত্র পনের বছর বয়সে ‘আই অ্যাম অ্যা কমপ্ল্যান বয়, আই অ্যাম অ্যা কমপ্ল্যান গার্ল’ এবং কণ্ঠশিল্পী ফাল্গুনী পাঠকের ‘মেরি চুনারি উড়ু উড়ু যায়ে’ গানের মধ্য দিয়ে মডেলিং শুরু করেন আয়েশা তাকিয়া।

২০০৪ সালে টারজান: দ্য ওয়ান্ডার কার সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন এ অভিনেত্রী। আয়েশা তাকিয়ার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে দিল মাঙ্গে মোর, শাদি নাম্বার ওয়ান, সালাম-ই-ইশক, ফুল অ্যান্ড ফাইনাল, সানডে, দে তালি ইত্যাদি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.