গ্রুপ চ্যাপিয়ন হয়েই পরের রাউন্ডে বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক :  বঙ্গবন্ধু গোল্ডকাপের চলতি আসরে গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ গোলে হেরে আসর থেকে বিদায় নেয় মালয়েশিয়া। নিজেদের ম্যাচে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠল বাংলাদেশ।আগেই লঙ্কানরা বিদায় নেওয়ায় সেমির টিকিট নিশ্চিত হয় বাংলাদেশ ও নেপালের। ফলে, গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নেপালের বিপক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে নামে মারুফুল হকের বাংলাদেশ।

শুরু থেকেই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে থাকে স্বাগতিক বাংলাদেশ আর সফরকারী নেপাল। তবে, প্রথমার্ধ শেষে কোনো দলই গোল আদায় করে নিতে না পারায় বিরতিতে যায় দুই দল। বিরতির পরেও কোনো গোল হয়নি।

বিরতির পর শুরুতেই জোরালো আক্রমণ করে লাল সবুজের জার্সিধারীরা। ম্যাচের ৪৯তম মিনিটের মাথায় হেমন্ত ভিনসেন্টের একটি শট প্রতিহত করে নেপালের গোলরক্ষক। নেপালের গোলরক্ষককে খুব একটা বেগ পেতে হয়নি হেমন্তর নেওয়া দুর্বল শটটি রুখে দিতে।

ম্যাচের ৬১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোলের সম্ভাবনা জাগিয়ে তোলে নেপাল। বাংলাদেশের সীমানায় প্রবেশ করে নেওয়া অঞ্জনের জোরালো শটটি গোলবারের অল্প বাইরে দিয়ে চলে গেলে এ যাত্রায় বেঁচে যায় স্বাগতিকরা। মাঝমাঠে দারুণভাবে নিজেদের মাঝে বল আদান-প্রদান করে খেলতে থাকে নেপাল। ৬৫ মিনিটে বিরাজের জোরালো শট ঝাঁপিয়ে পড়ে নিজের নিয়ন্ত্রণে নেন বাংলাদেশের গোলরক্ষক।

ম্যাচের ৮৩ মিনিটে দারুণ একটি দলগত পারফর্ম করে বাংলাদেশ। প্রতিপক্ষের ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নেন দলপতি মামুনুল ইসলাম। সেখান থেকে তিনি বল বাড়ান মোনায়েম রাজুকে। রাজু থেকে বল পান শাখাওয়াত রনি। আর পুরো ম্যাচে দারুণ খেলা রনি নেপালের জাল লক্ষ্য করে শট নেন। প্রতিপক্ষের গোলরক্ষক লাফিয়ে উঠলেও বলের নাগালে যেতে পারেননি। অতিথিদের ভাগ্য ভালো যে রনির শটটি গোলপোস্টের অল্প উপর দিয়ে বেরিয়ে যায়।

ম্যাচের কোনো গোল হয়নি। ফলে, পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। ড্র হওয়ায় বাংলাদেশ গ্রুপ চ্যাপিয়ন হয়েই পরের রাউন্ডে উঠল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.