কৃষক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ত্রাণ বিতরণ

0

চট্টগ্রাম অফিস :  বাংলাদেশ কৃষক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠান আজ ২০ জানুয়ারী বুধবার বিকাল ৪টায় সাবেক কাউন্সিলর আব্দুল বারেক এর বাড়ীর প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। কৃষকলীগ চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক কাজী সুজাউদ্দিন বাবু’র সভাপতিত্বে এবং সদস্যসচিব আমিনুল হক বাবু’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ৪০নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল বারেক। এতে আরো বক্তব্য রাখেন- মহানগর কৃষকলীগের সদস্য আসাদুজ্জামান খাঁন, আ.ম. মীর জাহান চৌধুরী, মোসলেহ উদ্দিন ভূঁইয়া মহসিন, মাসুদ পারভেজ, মোঃ কুতুব উদ্দিন, গোলাম কবির ফরিদউদ্দিন শাহীন, ডা: আর.কে রুবেল, সেলিম হোসেন চৌধুরী, আবছার উদ্দিন অলি, সেলিম রেজা শামীম, মানবাধিকার কমিশন পতেঙ্গা থানা সাধারণ সম্পাদক নুরুল আবসার, ইপিজেড থানা সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, আজাদ হোসেন রাসেল, কামরুন নাহার বেবী, নাসির আহমেদ, জিয়াউল হক সহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ মানব সেবার একটি অন্যতম আদর্শ। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত, অসহায়, গরীব মানুষের পাশে সবাই এসে সহায়তার হাত বাড়ালে তাদের মধ্যে নতুন করে জীবন ফিরে পাওয়ার আশা জাগিয়ে উঠে। সহায় সম্বল হারানো মানুষগুলো সামান্য ত্রাণ পেয়ে আশায় বুক বাঁধে। তাই দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। সবার হাত এক হলে সমাজে সব সম্ভাবনা নতুন করে জাগিয়ে তোলা সম্ভব।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.