চট্টগ্রাম অফিস : নগরীর খুলশী থানার কলোনিতে বিষপানে মো. রিপন (৩৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২২ জানুয়ারি) গভীর রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানার টিকিট প্রিন্টিং কলোনিতে নিজ বাসায় এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ জানান, বিষপানে গুরুতর অসুস্থ অবস্থায় ভোররাত ৪টার দিকে রিপনকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলশী থানার এএসআই জাহাঙ্গীর আলম জানান, রিপন টিকিট প্রিন্টিং কলোনি এলাকার বাসিন্দা আব্দুল হকের ছেলে। মানসিক অশান্তি থেকে তিনি বিষপান করেছেন বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।
ময়নাতদন্তের জন্য রিপনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
