টেকনাফে ফের কোটি টাকার ইয়াবা উদ্ধার

0

টেকনাফ প্রতিনিধি : টেকনাফ হ্নীলার ইয়াবা অধ্যুষিত এলাকা জাদীমুরা থেকে ২বিজিবি ফের কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে। এসব ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা দেওয়া হয়েছে। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

বিজিবি সুত্র জানায়, ২৩জানুয়ারী শনিবার সকাল ৬টার দিকে অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ ও উপ অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকীর নেতৃত্বে জওয়ানেরা জাদীমুরাস্থ পাচ্চুং ধাতু জাদীর নিকটবর্তী নাফনদীর কিনারায় অভিযান চালিয়ে ১কোটি ২০লক্ষ টাকা মূল্যের ৪০হাজার পিচ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি। উল্লেখ্য, ১৮জানুয়ারী জাদীমুরা সীমান্ত এলাকা থেকে পৌনে ২কোটি টাকা মুল্যের ইয়াবা সহ ১পাচাকারীকে হাতে নাতে আটক করেছিল বিজিবি।

তবে স্থানীয় নির্ভরযোগ্য একাধিক সুত্র জানায়, জাদীমুরা এলাকার আলী আহমদের ছেলে খাইর বশর, নজির আহমদের ছেল খাইর বশর, মোশতাক আহমদের ছেলে জাফর, মৃত কালা চাঁন্দের ছেলে হাবিবুল্লাহ দীর্ঘ বছর ধরে ঐসীমান্ত দিয়ে প্রতিনিয়ত ইয়াবা উত্তোলন করে পাইকারদের মাধ্যমে বিভিন্ন এলাকায় পাচার করছে। অনুসন্ধানে জানাগেছে, উদ্ধারকৃত স্থান থেকেই ৪২বিজিবির জওয়ানেরা বিজিবির ইতিহাসে সর্বোচ্চ ইয়াবার চালান আটক করছিল।

ধরণ পরিবর্তন করে উক্ত পয়েন্ট দিয়ে মাদক ব্যবসায়ী সিন্ডিকেট দিবারাত্রি এখনো ইয়াবার বড় বড় চালান নিয়ে আসছে বলে এলাকাবাসী সুত্র জানায়। সচেতন মহল, ইয়াবা অনুপ্রবেশ ঠেকাতে জাদীমুরা এলাকার আদমঘাট বন্ধ, ঐজুটি সহ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ২বিজিবির সুদক্ষ অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদের দৃষ্ট হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.