‘জ্ঞানী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতিযোগীতামুলক পড়ালেখা করতে হবে’

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন বর্ণিল সাজে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা রং বেরং ব্যানার পেষ্টুন, টি-শার্ট নিয়ে র‌্যালীতে অংশগ্রহন করে। দৃষ্টিনন্দন র‌্যালীটি সীতাকুণ্ড পৌরসদরের বিভিন্নস্থান প্রদক্ষিণ কওে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। র‌্যালীর পর পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় এমপি আলহাজ্ব দিদারুল আলম ও স্কুলে বয়োজৈষ্ঠ্য ১৯৩৬ ব্যাচের ছাত্র হাজী রফিক আহমদ সওদাগর। এসময় উদযাপন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভুইয়া, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নজির আহমদ এবং পরিষদের মহাসচিব অধ্যাপক নুরুল গণি চৌধুরী উপস্থিত ছিলেন।

শতবর্ষ পূর্তিতে ২য় অধিবেশনে স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮আসনের এমপি এম এ লতিফ। তিনি বলেন, এই স্কুলে ড. শহীদুল্লাহর মত জ্ঞানী ব্যক্তির পদাচরণা ছিল। তার মত জ্ঞানী হওয়ার জন্য বর্তমান ছাত্ররা প্রতিযোগীতামুলক পড়ালেখা করতে হবে। তিনি স্কুলকে ডাবল শিফট করা ও স্কুল মাঠকে ষ্টেডিয়াম করার জন্য স্থানীয় সাংসদকে নিয়ে প্রচেষ্ঠা চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উদযাপন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভুইঁয়ার সভাপতিত্বে এবং পরিষদের মহাসচিব নুরুল গণি চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত স্মৃতিচারন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি, মুক্তিযোদ্ধের সংগঠক ও প্রবীন রাজনীতিবিদ ডাক্তার এখলাছ উদ্দিন, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক ফারুক মঈন উদ্দিন, কর্মসংস্থান ও বৈদেশিক মন্ত্রণালয়ের পরিচালক আহমদ শামীম আল-রাজী, সীতাকুন্ড পৌর মেয়র আলহাজ্ব বদিউল আলম, রিজী গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা মোঃ জামশেদ আলী, প্রিমিয়ার ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক নুরুল আলম চৌধুরী, বিজয় স্মরনী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, বিদ্যালয় প্রতিষ্ঠাতার উত্তরসুরী মোঃ দিদারুল আলম। স্মৃতিচারণ করেন-মেজর (আঃ)শামছুর আলম ভুঁইয়া, কাউন্সিলর জুলফিকার আলী শামিম।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.