চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম বন্দর নগরীতে গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিএনপি।
শনিবার (২৩ জানুয়ারী) সকালে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে সমাবেশে সভাপতির বক্তব্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রামে গ্যাস সংকটের নিরসন না হলে হরতাল অবরোধসহ লাগাতার কর্মসূচি দেওয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের কথা বলে চট্টগ্রামবাসীর সঙ্গে প্রতারণা করেছেন। চট্টগ্রামবাসীকে উন্নয়নের অন্ধকারে রেখে প্রতিটি ক্ষেত্রে বঞ্চিত করছেন। তিনি অভিযোগ করেছেন সরকার বার বার গ্যাসের মূল্য বৃদ্ধি করলেও জনগণকে চাহিদা পরিমাণ গ্যাস দিতে পারছে না। তিনি আরো বলেন, সারা দেশে গ্যাসের চাহিদা ২ হাজার ৭০০ ঘনফুট। এরমধ্যে চট্টগ্রামের চাহিদা ৪৫০ থেকে ৫০০ ঘন ফুট। অথচ সরবরাহ করা হচ্ছে ২৩০ থেকে ২৫০ মিলিয়ন ঘনফুট।
তিনি বলেন, বর্তমানে ২৫০ মিলিয়ন ঘনফুটও সরবরাহ করছে না। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না করায় শিল্প নগরী চট্টগ্রামের অনেক শিল্প করাখানা বন্ধ হওয়ার পথে। বাসা বাড়িতে গ্যাস না থাকায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ।
আগামী সোমবার(২৫ জানুয়ারি) সকালে নগরীর ষোলশহরস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন লিমিটেড কর্তৃপক্ষ বরাবর স্বারকলিপি দেওয়া হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বিএনপির কেন্দ্রিয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রোজী কবির বলেন, চট্টগ্রাম শহরের বাসা বাড়িতে চুলা জ্বলছে না, গ্যাসের জন্য হা হা কার। এ সংকট নিরসন না হলে চট্টগ্রামের নারী পুরষ সবাই মিলে রাস্তায় নেমে আসবে।
সমাবেশে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, ডবলমুরিং থানা বিএনপির সভাপতি এস এম সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আনু মোহাম্মদ শামীম, যুবদলের কেন্দ্রিয় সদস্য ইয়াছিন চৌধুরী লিটন, বিএনপি নেতা শাহ আলম, মহিলা দলের মনোয়ারা বেগম মনি প্রমুখ বক্তব্য রাখেন।
