দাদাসাহেব ফালকে পুরস্কারের জুরি বোর্ডের সদস্য রুনা লায়লা

0

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র শিল্পে ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। ইতোমধ্যে তিনি তাতে সম্মতিও দিয়েছেন। প্রতি বছর এ পুরস্কারে ভূষিত করতে একজনকে নির্বাচিত করার দায়িত্বটি পালন করে জুরি বোর্ডই।

গত ১৬ জানুয়ারি রুনার হাতে আয়োজক দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো অনুরোধের চিঠিটি আসে। চিঠিতে স্বাক্ষর করেছেন ফাউন্ডেশনটির ম্যানেজিং ট্রাস্টি আশফাক খোপিকার। চিঠিতে রুনাকে বলা হয়েছে, ‘আপনার দীর্ঘ সংগীত জীবনের অভিজ্ঞতা ও অর্জন দাদাসাহেব ফালকে ফাউন্ডেশনকে সমৃদ্ধ করবে।’

রুনা বলেছেন, ‘আমি জুরি সদস্য হতে সম্মতি জানিয়েছি। বাংলাদেশি শিল্পী হিসেবে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড বিজয়ী নির্বাচনের দায়িত্ব পাওয়াটা আমার জন্য গর্বের ব্যাপার। খুব ভালো লাগছে।’

১৯৬৯ সালে ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের জন্মশতবার্ষিকীতে এই পুরস্কার প্রবর্তন করা হয়। পুরস্কার হিসেবে একটি স্বর্ণকমল পদক, একটি শাল এবং ১০ লাখ রূপি প্রদান করা হয় নির্বাচিত বিজয়ীকে। এবারের বিজয়ীর হাতে পুরস্কার দেওয়া হবে আগামী ৩০ এপ্রিল।

এ পর্যন্ত ভারতের কীর্তিমান শিল্পীদের মধ্যে অনেকে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- দিলীপ কুমার, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহা, মান্না দে, লতা মুঙ্গেশকর, আশা ভোঁসলে, ভূপেন হাজারিকা, সৌমিত্র চট্টোপাধ্যায়, দেব আনন্দ, রাজ কাপুর, প্রাণ, গুলজার, শশী কাপুর প্রমুখ।
এদিকে রবিবার কলকাতায় এক কনসার্টে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন রুনা লায়লা। এর দুই দিন পর ঢাকায় ফিরবেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.