আলতাফ মাহমুদের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

0

গোলাম সরওয়ার, সিটিনিউজবিডি : বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেছেন, আলতাফ মাহমুদের মৃত্যুতে দেশ একজন একনিষ্ঠ সংবাদকর্মীকে হারাল। তিনি প্রয়াত এই সাংবাদিক ইউনিয়ন নেতার আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আলতাফ মাহমুদের মৃত্যুতে এক শোক বিবৃতিতে বলেন প্রধানমন্ত্রী বলেন, গত সাড়ে তিন দশক সাংবাদিক আলতাফ মাহমুদ সাংবাদিকতা জগতে নিজের কর্ম ও প্রতিভা দিয়ে সকলের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন। পেশাগত অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন আপোষহীন ও অগ্রগামী সাংবাদিক নেতা। ৭৫’ এর আগস্ট ট্রাজেডির পর সামরিক জান্তারা এদেশে জাতির পিতার নাম নেয়ার ক্ষেত্রে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।

তখন সাপ্তাহিক খবর ও দৈনিক খবর পত্রিকায় বঙ্গবন্ধুর কথা তুলে ধরে তিনি অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা ও সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তার এ অকাল চলে যাওয়ায় সাংবাদিকতা জগতে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হবার নয়। দেশ-জাতি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। কর্মের মাঝেই তিনি বেচে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
………….জেএম

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.